সর্বশেষঃ

ভোলায় অটোরিক্সা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার ॥ চোরাই অটোরিক্সা উদ্ধার

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীনর পৌরকাঠালী, বাংলাবাজার ও ঘুইংগার হাট এলাকা থেকে অটোরিক্সা চোর চক্রের ৬ সদস্যকে চোরাই অটোরিক্সাসহ গ্রেফতার করেন ভোলা সদর মডেল থানার একটি চৌকস টিম।
গত ১৩ এপ্রিল ভুক্তভোগী জনৈক আঃ রহিম এর মালিকানাধীন একটি অটোরিক্সা চুরি হওয়ায় ২৬ এপ্রিল ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। রুজুকৃত মামলার রহস্য উদঘাটনের লক্ষ্যে সদর মডেল থানার এস আই মোঃ রাসেল আহম্মেদের নেতৃত্বে এটিএসআই নীল রতন, সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ২৬ এপ্রিল দিবাগত রাতে ভোলা সদর মডেল থানাধীন পৌরকাঠালী, বাংলাবাজার ও ঘুইংগার হাট এলাকা হইতে অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন শাহাবুদ্দিন, ইউনুছ, সুমন মুন্সী, হারুন, মাহাবুব ও মাহে আলম। এ সময় চোরাই অটোরিক্সা সহ গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, চোর চক্রটি বিগত কয়েক মাস যাবৎ কৌশলে ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি করে আসছে। তারা চোরাই অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদা আলাদা ভাবে বিভিন্ন ভাঙ্গারির দোকানে বিক্রয় করত। গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করত: চোর চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের সনাক্তপূর্বক গ্রেফতার অবিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।