বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ভোলায় পাগড়ী পেল ৭ ক্ষুদে হাফেজ

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় পাগড়ী পেল ৭ ক্ষুদে হাফেজ। রবিবার (২ এপ্রিল) বিকেলে ভোলার বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দারুস সুন্নাহ মোহাম্মদীয়া নূরানী হাফেজীয়া মাদরাদার ৭ ক্ষুদে হাফেজের মাঝে এ পাগড়ী বিতরণ করা হয়।
দারুস সুন্নাহ মোহাম্মদীয়া নূরানী হাফেজীয়া মাদরাদার সভাপতি শাহ নেওয়াজ চন্দন স্যার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তৈয়বুর রহমান, ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, মাদ্রাসার সাধারণ সম্পাদক বজলুর রহমান, মাদরাসা প্রতিষ্ঠাতা সদস্য খোকন মিয়া, মনির মিয়া, সাইদুল হক শামিম। এসময় অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য মোঃ ছগীর আহম্মেদসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোসাইনিয়া প্রি-ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্বাস উদ্দিন। এ সময় ৭ ক্ষুদে হাফেজ এর মাঝে পাগড়ীসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। উল্লেখ্য, মাদরাসাটি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম মোকাম্মেল হক বাবুল।
