বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ভোলায় অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

ইয়ামিন হোসেন ॥ ভোলা সদর উপজেলার রাজাপুর জোরখাল এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫শে মার্চ) দুপুরে মেঘনা নদীর কুলঘেষা রাজাপুর ব্লকের সাথে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে ভোলার মর্গে পাঠিয়েছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, অজ্ঞাত যুবকের লাশ ভাসছে এমন খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছে পুলিশ।
