বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
স্মার্ট বাংলাদেশে যুক্ত হলো ভোলা বিআরটিএ সার্কেল

এম রহমান রুবেল ॥ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভোলা বিআরটিএ’র উদ্যোগে গ্রাহক সেবা সহজীকরনের লক্ষ্যে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একই দিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় বিআরটিএ পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান। গতকাল সকাল ১০টার সময় জেলা প্রশাসক প্রাঙ্গনে ভোলা বিআরটিএ সার্কেল অফিসে এ কার্যক্রম তিনি পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একই দিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের পরে প্রার্থীর ঠিকানায় ডাকযোগে ড্রাইভিং লাইসেন্স পৌছে দেওয়ার লক্ষে প্রার্থীদের লাইসেন্স পেতে সহজীকরণ লক্ষ্যে এ কার্যক্রম নেয়া হয়েছে। যাতে কোনো প্রার্থী লাইসেন্স পেতে বারবার বিআরটিএ অফিসে যেতে না হয়।

প্রধানমন্ত্রীর ঘোষণায় দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে সারা বাংলাদেশের ন্যায় ভোলা বিআরটিএ বদ্ধপরিকর। সেই লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কাজ করছে। উদ্বোধন শেষে তিনি এ কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং লাইসেন্স প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন কুমার, ভোলা বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এস এম মাহাবুব রহমান প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ভোলা বিআরটিএ এর কর্মরত সৈয়দ রাসেল, মোঃ শামিম, সালাউদ্দিন প্রিন্স, নজুরুলসহ অফিসের কর্মকর্তাগণ।
