সর্বশেষঃ

ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

স্টাফ রিপোর্টার ॥ ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এ প্রতিপাদ্য নিয়ে জেলায় গতকাল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে সকাল ১০ টায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তামিম আল ইয়ামীন এর তত্ত্বাবধানে একটি বর্ণাঢ্য রালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহর ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। এরপর অগ্নিনিবারক বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র, বাংলারকণ্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-সহকারী পরিচালক মো: আব্দুর রাজ্জাক, সিপিবি’র উপ পরিচালক আব্দুর রশিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসর কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) পুষ্টিবিদ মোঃ বাবুল আখতার। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন সিপিপি ভোলা, গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), ব্র্যাক, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি), কোস্ট ফাউন্ডেশন ও ট্রান্সফর্ম এইড।
বক্তরা বলেন, দুর্যোগের কারণে প্রতিবছর সারা বিশ্বে তথা বাংলাদেশে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার কোন উপায় এখনও আবিস্কৃত হয়নি। তবে এই বিষয়ে ব্যাপক প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতির ন্যূনতম পর্যায়ে সীমিত রাখা সম্ভব। ফলে আমাদের জন্য দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া জরুরি হয়ে পড়েছে। বস্তুত দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন ব্যাপক প্রস্তুতি ও সতর্কতামূলক পদক্ষেপ।
বক্তারা আরো বলেন, দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এ দুটি কাজ সঠিকভাবে সম্পন্ন করার কোন বিকল্প নেই। দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি না থাকলে শুধু জানমালের ক্ষতি নয় দেশের সার্বিক উন্নয়নই ব্যাহত হতে পারে তাই এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়ার বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বেড়েছে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণহানি কমিয়ে আনা সম্ভব হয়েছে। তবে বন্যা ও নদী ভাঙ্গন মোকাবেলায় আমাদের সক্ষমতা বৃদ্ধিতে আরও অনেক কিছু করণীয় রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।