সর্বশেষঃ

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি ভোলায় শ্রদ্ধা নিবেদন

ভোলার বাণী ডেস্ক ॥ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ (১লা মার্চ) বুধবার সকাল ১০টায় কর্তব্যরত অবস্থায় উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলা জেলা পুলিশ ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩’ পালন করেছে।
‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ভোলা পুলিশ লাইন্স মাঠে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপর মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন।
জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ করে দিবসের সূচনা করেন। পরে নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, একে একে বিচার বিভাগ, সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী গনপূর্ত বিভাগ, র‌্যাব, সিআইডি, ফায়ার সার্ভিস, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা পুলিশের সকল ইউনিট সমূহ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের স্মরনে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)’র সভাপতিত্ব এক স্মরণসভার আয়োজন করা হয়। এ সময় এক মিনিট দাঁড়িয়ে থেকে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্মরণসভায় পুলিশ সুপার বলেন, ‘শৃঙ্খলা-নিরাপত্তা প্রগতি’ মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাসহ আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জনগণের জানমালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হন। তিনি নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞপন করেন এবং যে কোন প্রয়োজনে ভোলা জেলা পুলিশ তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, দেশের জন্মলগ্ন হতে স্বাধীনতার চেতনা যে বাহিনীর হৃদয়ে প্রোথিত, সে পুলিশ বাহিনী গণতন্ত্রেও অগ্রযাত্রায় সহযাত্রী হবে। ভূমিকা রাখবে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে। এ সময় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, সিনিয়র সহকারি জজ সাব্বির মোহাম্মদ খালিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, সহকারি পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার প্রণয় রায়, র‌্যাব, সিআইডি, ফায়ার সার্ভিস, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অফিস প্রধানগণ, সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশর সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।