লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা !
ভোলার ভেলুমিয়ায় অতিদরীদ্র অপুষ্ট শিশুদের মাঝে সম্পুরক খাদ্য ও নগদ টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রশাদ গ্রামে প্রসপারিটি প্রকল্পের পুষ্টি কম্পোনেন্টের আওতায় অতিদরিদ্র অপুষ্ট (স্যাম/ম্যাম) শিশুদের মধ্যে সম্পুরক খাদ্য প্যাকেজ ও নগদ টাকা প্রদান করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি পুষ্টি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) খাদ্য গুলো বিতরণ করে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (জিজেইউএস) এর পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর। অনুষ্ঠান পরিচালনা করেন পুষ্টিবিদ মোঃ বাবুল আকতার প্রমূখ। অনুষ্ঠানে ৩৫জন অপুস্ট শিশুকে উচ্চমান ও ক্যালরি সমৃদ্ধ পুষ্টিকর খাবার (পুষ্টি খিচুরি ও পুষ্টি হালুয়া) এর জন্য প্রত্যেককে চাল ৬ কেজি, মশুর ডাল ৩ কেজি, সয়াবিন তেল ২ লিটার, আটা ৩ কেজি, আখের গুর ২ কেজি ও রঙিন শাক-শবজি ও মশলা ক্রয় বাবদ নগদ ৮ শত ২৩ টাকা করে প্রদান করা হয়।
