ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ
ভোলার ভেলুমিয়ার চরে মনির মেম্বারের নির্দেশে হামলা আহত-৭

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ৫নং ওয়ার্ডের ভেলুমিয়া চরে গরুর ঘাস খাওয়া কেন্দ্র করে হামলায় উভয় পক্ষের ৭জন আহত হয়েছে। তবে আবদুর রশিদ, সফি বেপারী, মালেক ঢালী ও মনির গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে ভোলা সদর হাসপাতালে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন। ইয়ামিন হোসেন/এইচ এম এরশাদ।১৮ই ফেব্রুয়ারী বিকালে ভেলুমিয়ার চরে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন সফি বেপারী, রশিদ, মালেক ঢালী ও মনির জানান, ভেলুমিয়া ৫নং ওয়ার্ডের মেম্বার মনির মেম্বারের নির্দেশে তার ভাই আলম হাওলাদার, কর্মচারী আব্বাসসহ ১০/১৫ জনের একটি বাহিনী তাদের উপর হামলা করেন।
মালেক ঢালী বলেন, মনির মেম্বারের ঘাস খেতের পাশ দিয়ে গরু আনার পথে তার কর্মচারী আব্বাস তাকে ফোন করে উল্টাপাল্টা বুঝালে তিনি লোকজন পাঠিয়ে হামলা করায়। হামলার এক পর্যায়ে মনির মেম্বার গেলে আমরা তার পা ধরে বলছি ভাই আমাদের বাঁচান তবুও রক্ষা করেনি।
সফি বেপারী বলেন, মনির মেম্বার কে আমরা পরিশ্রম করে ভোট দিয়ে মেম্বার বানিয়েছি আর তিনি মেম্বার হওয়ার পর ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক হামলা করে যাচ্ছে আমাদের উপর। আমরা গরীব বলে কোন বিচার পাচ্ছি না। হাসপাতালে চিকিৎসাধীন মনির মেম্বার গ্রুপের আব্বাস বলেন, মেম্বার বলেছে গরু আটকিয়ে রাখতে তাই আটকাইছি পরে তারা (সফি বেপারী গং) আমারে পিটাইছে এরপর মেম্বারের চাচাতো ভাইরাসহ আমরা তাদের মারছি।
মনির মেম্বারের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি স্পিড বোঢ দিয়ে গিয়ে লোকজন নিয়ে এসেছি হামলার নির্দেশ দেইনি তবে আমার লোকজন হামলার প্রতিশোধ নিতে তাদের মারধর করেছে।
