লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা !
তুরস্ক ও সিরিয়ায় ভুমিকম্পে শহীদদের রুহের মাগফিরাত ও হতাহতদের সুস্থতায় ভোলায় দোয়া

ভোলার বাণী ডেস্ক ॥ সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভুমিকম্পে যারা শাহাদাত বরন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও অসুস্থদের আশুরোগমুক্তি কামনা এবং তাদের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপনে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে দেশব্যাপী সকল মাদরাসায় সকাল ১০ টায় বিশেষ দোয়া দিবস পালন করা হয়। এ উপলক্ষে ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়।
ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল বাশার মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব এবং ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।
এ সময় তিনি বলেন, মানুষের অপরাধ ও গোনাহের কারনে জলে স্থলে নানা বিপর্যয়ের সৃষ্টি হয়। একের পর এক ভূমিকম্প, ভূমিধস, মহামারি, বন্যা ইত্যাদি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে তার বান্দাদের অন্তরে ভয়ের সৃষ্টি করেন। যাতে বান্দাগন আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশিত পথে ফিরে আসে। তুরস্ক ও সিরিয়ার মুসলিম ভাইদের এই বিপর্যয়ের মুহূর্তে হতাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব।
সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন মাওলানা ফয়জুল্লাহ প্রধান মুহাদ্দিস, আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহ প্রধান ফকিহ। বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানী। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভপতি ও অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল বাশার মোঃ আব্দুর রহিম তিনি তুরস্ক ও সিরিয়ায় হতাহতদের সুস্থতা ও আমাদের প্রিয় মাতৃভূমিকে যেন মহান রাব্বুল আলামিন সকল বিপদথেকে মুক্ত রাখেন সেজন্য মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করেন। মাদরাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীগণ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
