সর্বশেষঃ

ভোলায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)’র সভাপতিত্বে রবিবার (১৯ ফেব্রুয়ারী) পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশ সহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও অনলাইন জুয়া সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় জানুয়ারি-২৩ মাসের বেস্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় তাকে জেলা পুলিশ সুপার ক্রেস্ট ও সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো: জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার প্রণয় রায়, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।