লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা !
ভোলার ইলিশায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামুল্যে ট্রাই সাইকেল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর প্রসপারিটি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) সহায়ক উপকরণগুলো বিতরণ করে।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনেয়ার হোসেন ছোটন। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক অরুন কুমার সিনহা, উপ-পরিচালক পরিচালক মোঃ আবু বকর, প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ মাসুম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার পুস্টিবিদ বাবুল আখতার। পরে ৬ জন প্রতিবন্ধি ব্যক্তিকে সহায়ক উপকরণ হিসাবে ১টি ট্রাই সাইকেল, ৫টি হুইল চেয়ার ও ১টি হেয়ারিং এইড প্রদান করা হয়।
