সর্বশেষঃ

ভোলা টাইমসের ৯ বছরপূর্তি অনুষ্ঠান পালিত

স্টাফ রিপোর্টার ॥ কেক কাটা, আলোচনা সভার মধ্যে দিয়ে দৈনিক ভোলা টাইমসের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) রাতে ভোলা শহরের বাংলাস্কুল মোড়ে দৈনিক ভোলা টাইমসের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
ভোলা টাইমস এর প্রকাশক মোহাম্মদ আলী জিন্নাহ রাজীবের সভাপতিত্বে এবং ভোলা টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শান্ত’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস্ উল আলম মিঠু, নির্বাহী সদস্য ও কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, ভোলা রিপোর্টাস ইউনিটির সভাপতি আল আমিন শাহরিয়ার, ভোলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী।


আরো বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ভোরের কাগজ এর জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, দ্বীপকণ্ঠ ডটকম এর সম্পাদক ইউনুস শরীফ, ভোলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও বণিকবার্তার জেলা প্রতিনিধি এইচ এম জাকির, দৈনিক দেশবাংলার জেলা প্রতিনিধি ও ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসেন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার এনএন আলম। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোলার সংবাদের সম্পাদক ফরহাদ হোসেন, গ্লোবাল টিভির ভোলা প্রতিনিধি অনিক আহমেদ, ভোলা টাইমসের রিপোর্টার ইকবাল হোসেন রাজু, হাসনাইন আহমেদ, আমির হামজাসহ ভোলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।