লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা !
সংগ্রাম ও সাহস ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না : ভোলায় ডক্টর আশিকুর রহমান শান্ত

ইয়ামিন হোসেন : সংগ্রাম ও সাহস ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না, সমাজে ন্যায় বিচারের জন্য আপনার সংগ্রাম করতে হবে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সিনিয়র অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান শান্ত। ১৪ই ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় ভোলা সদর উপজেলার পরানগঞ্জ নাজিউর রহমান কলেজে রাজনীতি ও সামাজিক ন্যায় বিচার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যতে একথা বলেন ডক্টর আশিকুর রহমান শান্ত। এসময় তিনি বলেন, আইনের শাসন এবং ন্যায় বিচারের জন্য আমাদের সংগ্রাম আমরাই করতে হবে, সাহস করে আমার অধিকার আমিই আদায় করতে হবে।
