সর্বশেষঃ

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ভোলায় মা সমাবেশ অনুষ্ঠিত

মনিরুল ইসলাম ॥ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনে ভোলায় অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস এ সমাবেশের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সচিব ফরিদ আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক অধিদপ্তরের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন, বরিশাল পিটিআই সুপারিনটেনডেন্ট শিরিন শবনব, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, মান সম্মত শিক্ষা অর্জনে মায়েদের ভূমিকা অপরিসীম। তাই সন্তানদের প্রতি আরো বেশি যতœবান হতে হবে। এছাড়াও শিক্ষক, অভিভাবক ও কমিটিকে সদস্যদের ভূমিকাও গুরুপূর্ন। খুব শিগ্রই দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর কথা জানিয়ে প্রধান অতিথি আরও বলেন, সারাদেশে সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষা অফিসারের শূন্য পদ পূরণ, শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণসহ সকল অবকাঠামোর উন্নয়ন করা হবে। একই সাথে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে আনার পরিকল্পনা চলছে। অনুষ্ঠানে জেলা ৭ উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারি শিক্ষক, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।