সর্বশেষঃ

ভোলাবাসীকে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, ভোলাবাসীকে একটি স্বচ্ছা নিয়োগ উপহার দিতে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। “চাকরি নয়, সেবা” এই স্লোগানকে সামনে রেখে বুধবার (০৮ ফেব্রুয়ারি) ভোলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রাথমিক বাছাই পর্বের ১ম দিনে একথা বলেন তিনি।
পুলিশ সুপার বক্তব্যের শুরুতে প্রথম দিনের প্রাথমিক ভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, আমরা বিচক্ষণতার সাথে কাজ করছি। আমরা ভোলায় শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই শুধুমাত্র নির্বাচিত করতে চাই। তিনি আরো বলেন, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে, অন্য কোন যোগাযোগ কিংবা তদবিরে নিয়োগ হবে না।
পুলিশ সুপার প্রাথমিক ভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার অনুরোধ জানান।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার এর পুলিশ সুপার মোঃ আলী হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদার, পুলিশ হেডকোয়ার্টার এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদ হাসান, ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) শংকর কুমার দাস, মেডিকেল অফিসার ডাঃ গোলাম রাব্বি চৌধুরি, ডাঃ নাহিদা সুলতানাসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।