সর্বশেষঃ

ভোলার ধনিয়ার তুলাতুলি বাজারকে আধুনিক বাজারের নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে, পিকেএসএফ এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নাধীন পেইজ প্রকল্পের “ভৌত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অংশগ্রহনমূলক স্বাস্থ্যসম্মত বাজার ব্যবস্থা শক্তিশালীকরণ শীর্ষক ভ্যালুচেইন উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় বুধবার দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলি বাজারকে আধুনিক করে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উেেদ্বাধন করেন প্রধান অতিথি ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।
সভাপতিত্ব করেন জিজেইউএস প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বক্তব্য রাখেন সংস্থার কর্মসূচি পরিচালক হুমায়ুন কবীর, ধনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক কবীর। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করেন (জিজেইউএস) এর সহকারী পরিচালক আনিসুর রহমান টিপু। প্রায় দুই কেটি টাকা ব্যায়ে নির্মাণ করা হবে আধুনিক বাজারটি। বাজারটিতে যা থাকবে- হাত ধোয়ার স্থান, আরসিসি রাস্তা, পয়ঃনিষ্কাশন ব্যাবস্থা ড্রেন, বর্জ ব্যাবস্থাপনা সেড, টোল সেড, ফুটপাত, গভীর নলকূপ স্থাপন ও ওয়াশ ব্লক নির্মাণ। উদ্বোধন পূর্বে জিজেইউএস নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বাজার ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে বাজারের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আলোচনা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।