সর্বশেষঃ

ভোলায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ॥ ‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসীর আয়-গরবো বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জেলায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতায় করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিবেক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো: নূরুল আমিন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: মোশারেফ হোসেন, জেলা টিটিসি’র অধ্যক্ষ মো: রহিস উদ্দিন, বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা প্রমূখ। সেমিনারে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংগ্রহণ করেন।

সুত্র : বাসস।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।