সর্বশেষঃ

ভোলায় পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন অভিজ্ঞতা ও শিখন বিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় প্রসপারিটি প্রকল্পের পুষ্টি কম্পোনেন্টের আওতায় উপজেলা পর্যায়ে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি (ইউএনসিসি) এর সাথে পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন অভিজ্ঞতা ও শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।
মঙ্গলবার সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর প্রসপারিটি প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ের সভা কক্ষে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ সভার আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসূচি) হুমায়ুন কবীর, আরও বক্তব্য রাখেন সংস্থার পরিচালক অ্যাডভোকেসি, লিগ্যাল ও কমপ্লেয়ান্স এডভোকেট বীথি ইসলাম। অনুষ্ঠান পরিচালনা ও মাল্টিমিডিয়ায় প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পুষ্টিবিদ মোঃ বাবুল আখতার। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্কুল শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পুষ্টি ও স্বাস্থ্য মানোন্নয়নে কাজ করতে হবে, শিশুর পুষ্টির জন্য আইওয়াইসিএফ নীতিসমূহ মেনে চলতে হবে ওু সকলের সহযোগিতায় একটি পুষ্টিময় বাংলাদেশ গড়ে তুলতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।