সর্বশেষঃ

মুজিববর্ষের ঘর বিতরণে দৃষ্টান্ত দেখালেন চেয়ারম্যান বিপ্লব

ইয়ামিন হোসেন ॥ প্রধানমন্ত্রীর দেওয়া মুজিববর্ষের উপহারের ৬৪টি ঘরে ঠাই পেলো বাপ্তা ইউনিয়নের ৬৪টি ভূমিহীন পরিবার। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধারণে মান সম্মত এবং উন্নত মানের নির্মান সামগ্রী দিয়ে তৈরি হওয়া ঘর পেয়ে আবেগাআপ্লুত গরীব অসহায় ভূমিহীন মানুষরা। গত বুধবার সকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরপোটকা এলাকার গিয়ে দেখা যায় ঈদ আমেজ বইছে ভূৃমিহীন যারা ঘর পেয়েছে তাদের মাঝে।
জেলার অন্য ইউনিয়নের মতই ঘর পেয়েছে বাপ্তার ভূমিহীনরা। তবে সরজমিনে গিয়ে অন্যরকম দৃশ্যপট দেখা গেছে চরপোটকা এলাকায়। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে যেমন সুন্দর ভাবে মজবুত করে তৈরী করা হয়েছে। ঠিক তেমনি চুলছেড়া অনুসন্ধান করেই গরীব ভূমিহীনদের ঠাই দিয়েছে বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা।
ঘুরে দেখা যায় সারি সারি ঘরে নতুনরা জিনিসপত্র নিয়ে প্রবেশ করছে। চোখেমুখে আনন্দের ছাপ। ৭০ বছর বয়সী তফুরা খাতুন নামে এক নারী ঘরের সামনে বসে আছে। জিজ্ঞেস করলাম এই ঘর কার ? মুখে হাসি দিয়ে বললো আমার। কে দিয়েছে আপনাকে এই ঘর ? কত টাকা দিয়ে ঘর পাইছেন ? বৃদ্ধা মহিলা বলেন, কোন টিয়া লাগে নাই, চেরমনে (চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা) দিসে এই ঘর।


আরেক ঘরে প্রতিবন্ধী হাজেরা একই কথা কোন টিয়া লাগে নাই স্যারেরা দিসে ঘর। হযরত আলী ও আজগর মুন্সী নামের দুই বয়স্ক লোক ঘর পেয়েছে। এখন একজন আরেকজনের সাথে গল্প করছেন আর পরিচিতো হচ্ছেন।
দুই বয়স্ক ভূৃমিহীনের সাথে কথা হয়। কত টাকা দিয়ে ঘর নিয়েছেন ? পরিস্কার জবাব জনমবর নৌকায় ভোট দিসি। এবার শেষ বয়সে শেখ হাসিনা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমাগো চেয়ারম্যান বিপ্লব মোল্লা ও টিউনো স্যারের মাধ্যমে বিনা পয়সায় পাকা ঘর পাইছি। হাসতে হাসতে বলেন শেষ বয়সটা পাকা ঘরে কাটাই দিমু।
মুজিববর্ষের ঘর বিতরণে বিভিন্ন জায়গায় স্বজনপ্রীতিসহ নানান অভিযোগ থাকলেও ভিন্নরুপে যাচাই-বাছাই করে হতদরিদ্র ৬৪ ভূমিহীন পরিবার কে মাথা গোজার ঠাই দিলেন চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। এ বিষয়ে বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা জানান, ইউনিয়ন পরিষদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সদর উপজেলার ইউএনও মহোদয়সহ তিন ধাপে তদন্ত করে ভূৃমিহীন শনাক্ত করে ৬৪ পরিবার কে মুজিববর্ষের ঘর দেওয়া হয়েছে। কোন ধরনের অনিয়ম তো দুরের কথা, ঘর পাওয়া ভূমিহীন পরিবারের এক টাকা পর্যন্ত খরচ করতে দেওয়া হয়নি বলেও জানান বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব মোল্লা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।