সর্বশেষঃ

ভোলায় ঘরে ঘরে গ্যাসের ব্যবহার শতভাগ নিশ্চিতের দাবীতে আন্দোলনে যাচ্ছে ভোলাবাসী

এইচ এম জাকির ॥ দ্বীপজেলা ভোলায় বাড়ছে প্রাকৃতিক গ্যাসের মজুদ। এ গ্যাসের উপর নির্ভর করেই গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে একাধিক শিল্প কলকারখানা। এতে করে একদিকে যেমন জেলার অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, অন্যদিকে বিপুল সংখ্যক বেকার যুবকদের সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। তবে পর্যাপ্ত গ্যাসের মজুদ থাকা সত্বেও এ জেলার মানুষ গৃহস্থলীর কাজে গ্যাসের ব্যবহার নিশ্চিত করতে না পারায় জেলার প্রায় ২০ লাখ মানুষের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। আবাসিক কাজে গ্যাসের ব্যবহার নিশ্চিতের দাবীতে জেলার মানুষ মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচীর ডাক দিয়েছেন।
এদিকে বছর খানের আগে জেলায় ইলিশা-১, পশ্চিম ইলিশা দক্ষিণ চরপাতা গ্রাম নর্থ-২, ভেদুরিয়া নর্থ-১ এবং টবগি-১ নামের আরো ৪টি কুপের সন্ধান পেলেও তার মধ্যে চরপাতা গ্রাম নর্থ-২, ভেদুরিয়া নর্থ-১ ও টবগি-১ নামের তিনটি কুপের খনন কাজ শেষ করা হয়েছে। সর্বশেষ গেলো ২৩ জানুয়ারী সোমবার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে নর্থ-২ নামের কুমের খনন কাজ শেষ গ্যাসের প্রজ¦লিত হয়েছে। সেই কুপে ৬২০ বিসিএফ ঘনফুট গ্যাস রয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগ।
এ বিভাগের মহা ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন গনমাধ্যমকে জানিয়েছেন, ভোলা নর্থ-২ এর কুপে প্রাপ্ত গ্যাস মাটির ৩ হাজার ৪’শ মিটার নিচে রয়েছে যা প্রায় ৫-৬ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে ভবিষ্যতে আরও কূপ খনন হওয়ার সম্বাবনা কথা জানান তিনি। তিনি বলেন, ইতোমধ্যে ৮ টি কূপ খননের পর ৮ টিতেই গ্যাসের সন্ধান মিলেছে। এছাড়া ইলিশা-১ নামের আরও একটি কুপ খনের অপেক্ষায় রয়েছে।
বাপেক্স আরো জানায়, জেলায় শাহবাজপুর ও ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের সর্বমোট ৮টি কূপের গ্যাসের সন্ধান মিলেছে, যার পরিমান ১ দশমিক ৫ টিসিএফ ঘনফুট। ৮ম কুপ থেকে প্রতিদিন উত্তোলনযোগ্য গ্যাসের পরিমান ২০মিলিয়ন ঘনফুট।
এদিকে একের পর এক গ্যাসের সন্ধান মেলায় দ্বীপজেলার ভোলায় সম্ভাবনার দ্বার খুলতে গ্যাস নির্ভর কল-কারখানা ও শিল্প কারখানা প্রতিষ্ঠার কথা ভােেবছন বিনিয়োগকারিরা। তবে শিল্পকারখানা পাশাপাশি আবাসিক লাইনে গ্যাসের ব্যবহারের নিশ্চিতের দাবী করছেন ভোলাবাসী। এরই মধ্যে গৃহস্থলির কাজে গ্যাসের ব্যবহার নিশ্চিতের জন্য মানববন্ধন সহ বিভিন্ন সভাসমাবেশ করেছেন।
আবাসিক লাইনে শতভাগ গ্যাস দেয়ার দাবী যোক্তিক তুলে ধরে ভোলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড নজরুল হক অনু বলেন, দির্ঘদিন যাবত ভোলা গ্যাস উত্তোলনের জন্য জেলার মানুষ বহু আন্দোলন সংগ্রাম করেছেন। অবশেষে সেই আন্দোলনের ফলশ্রুতিতে ভোলায় একের পর এক গ্যাসের সন্ধান মিললেও এর পুরোপুরি সুফল পাওয়া থেকে বঞ্চিত জেলার মানুষ।
একই কথা বলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামস্ উল আলম মিঠু। তিনি বলেন, এ গ্যাসের যথাযথ ব্যবহারের ফলে এখানে গ্যাস ভিত্তিক শিল্প-প্রতিষ্ঠান গড়ে উঠবে। যার মাধ্যমে জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হবে। তবে তার আগে জেলার শতভাগ মানুষকে গৃহস্থলীর কাজে এ গ্যাসের ব্যবহার নিশ্চিত করতে হবে। তা না হলে ঘরে ঘরে গ্যাস পাওয়ার দাবীতে প্রয়োজনে আমরা বিভিন্ন কর্মসূচী দিতে বাধ্য হবো।
শহরের বিএভিএস রোডের বাসিন্দা অতুনু, শাকিল, মেহদী, নরেজ সহ একাদিক বাসিন্দারা জানান, গৃহস্থলীর কাজে গ্যাস ব্যবহারের পুরোপুরি সুযোগ না করে এ গ্যাস জাতীয় গ্রীডে নেয়া হলে আমরা ভোলার জনগন বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবো। কেননা আগে আমাদের চাহিদা পূরণ করে এরপর এ গ্যাস সেখানে নিতে চায় তাতে আমাদের কোন বাধা থাকবে না।
সচেতন মহল মনে করছেন, ভোলার গ্যাসের সম্ভাবনাকে কাজে লাগালে জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একটি উন্নত ও সমৃদ্ধশালী জেলায় রুপান্তিত হবে দ্বীপ জেলা ভোলা। তবে তার আগে জেলার মানুষের ঘরে ঘরে শতভাগ গ্যাস সংযোগ দেয়ার নিশ্চয়তা দিতে হবে।
গ্যাস লাইনের স্থানীয় তিকাদার মহিউদ্দিন মিয়া বলেন, ভোলার জনগন গ্যাস সংযোগ পেতে সুন্দরবন গ্যাস অফিসে আগাম কয়েক কোটি টাকা জমা দিয়ে রেখেছেন। কিন্তু এখনো জেলার শতকরা তিন ভাগ মানুষের ঘরেও গ্যাস সংযোগ দেয়া হয়নি। এক ঘরে দেয়া হলেও পায়নি পাশের ঘরের লোক। তাতে করে বাড়ির মালিকদের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
বাপেক্স সুত্র জানিয়েছেন, ২০১৮ সালের দিকে ভূ-কম্পন জরিপের মাধ্যমে ভোলার সদরের ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট এলাকায় ভোলায় গ্যাসের ২য় খনির সন্ধান পায় বাপেক্স। সেখানে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রোমের মাধ্যমে একটি কুপ খননের পর গত বছরের ৫ ডিসেম্বর নতুন করে ভেদুরিয়া ইউনিয়নের দক্ষিন চর পাতাগ্রামে আরেকেটি কুপ খনন করে বাপেক্স। এটি জেলার ৮নং কুপ। গত ২৩ জানুয়ারি ওই কুপে প্রাথমিক পরীক্ষামূলক উত্তোলনে সেখানে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে নিশ্চিত করে বাপেক্সের প্রতিনিধি দল। বর্তমানে এ কূপে ৬২০ বিসিএফ গ্যাস মজুদ রয়েছে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
সুত্র আরো জানিয়েছেন, ভোলার বোরজানউদ্দিনের শাহবাজপুরের গ্যাস ক্ষেত্রের পর এটি জেলার ২য় খনি। এ কূপে মাটির সাড়ে ৩ হাজার ফুট তলদেশে ৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি পরীক্ষা-নিরীক্ষার পর সেখানে আরও কূপ খননের পরিকল্পনার কথা জানান ভূ-তাত্ত্বিক বিভাগ (বাপেক্স) মহা ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন। এরআগে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, আগামী বছরের অক্টোবর মাসে ভোলা সহ দখিনের ১০ জেলায় তেল গ্যাস অনুন্ধান করবে বাপেক্স। আশা করা যাচ্ছে এ জরিপে আরও গ্যাস পাওয়া যাবে বলে তিনি জনান।
প্রসঙ্গত, ১৯৯৪-৯৫ সালের দিকে ভোলার বোরহানউদ্দিনে প্রথম শাহবাজপুর গ্যাস আবিস্কার হয়। পর্যায়ক্রমে সেখানে ৫টিসহ জেলার আরও ৪টি স্পটে মোট ৮টি কুপ খনন করে বাপেক্স। এখন পর্যন্ত জেলায় মোট গ্যাস মজুদের পরিমান ১.৫ টিসিএফ ঘটফুট।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।