লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা !
ভোলায় রেইস প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কসপ’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ৩দিন ব্যাপী রেইস প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কসপ এর উদ্ধোধন করা হযেছে। ওয়ার্কসপের উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) এর পরিচালক (লিগ্যাল, এডভোকেসি এন্ড কমপ্লায়েন্স) এডভোকেট বীথি ইসলাম। বিশ^ ব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার (২৩ জানুয়ারী) গ্রামীণ জন উন্নয়ন সংস্থা তাদের নিজস্ব হলরুমে এ ওয়ার্কসপের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পিকেএসএফএর রেইস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ফয়জুল তারেক, কাজী মাশরুর আলম, পরিবেশ বিশেষজ্ঞ শাহিনুর রহমান। উপস্থাপনায় ছিলেন জিজেইউএস এর অতিরিক্ত পরিচালক (হিসাব ও অর্থ) মোঃ মোস্তফা কামাল। ওয়ার্কসপে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), পরিবার উন্নয়ন সংস্থা, দ্বীপ উন্নয়ন সংস্থা, সেপিরেট, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা ও কারসা ফাউন্ডেশন এর ১৮জন প্রতিনিধি অংশ নেয়। এ ওয়ার্কসপ চলবে আগামী ২৫ জানুয়ারী পর্যন্ত।
