আওয়ামী লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে হাইকোর্টে রিট
ভোলায় বন্দীদের বিনোদনের জন্য কারাগারে এলইডি টিভি প্রদান

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলা জেলা কারাগারে বন্দীদের সুস্থ চিত্তবিনোদন ও বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক বিষয়ে জানার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা খাদ্য অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় ভোলা জেলা কারাগারে দুটি ৩২ ইঞ্চি এলইডি টিভি প্রদান করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ডেপুটি জেলার মোঃ ফারুক হোসেন এর হাতে এলইডি টিভি তুলে দেয়া হয়। এসময় জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিবেক সরকার, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সন্দীপ কুমার দাশ উপস্থিত ছিলেন।
