ভোলায় শেখ কামাল যুব গেমস এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় বর্ণিল আয়োজন এর মধ্য দিয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বুধবার (৪ জানুয়ারি) সকালে জেলা পুলিশ লাইনে আয়োজনটি উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর ব্যবস্থাপনায় ও বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস এর পৃষ্টপোষকতায় আয়োজনটির সভাপতির দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তামিম আল ইয়ামিন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আয়োজনের সদস্য সচিব ইয়ারুল আলম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।
ভোলায় ৫টি ইভেন্টে ৫ জন আহবায়ক মনোনিত করে এ আয়োজনটি সাজানো হয়েছে। এ্যাথলেটিকসে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফয়সেল, ফুটবলে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী। ব্যাডমিন্টনে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তানভীর হায়দার রাজিব চৌধুরী, কাবাডিতে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাইফুল আলম কাজী বাবু, বক্সিংয়ে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আবদুল আলীম আরিফ। জেলার সকল উপজেলার খেলোয়াড়দের সমন্বয়ে এ আয়োজনটি আগামী ৬ তারিখে সমাপ্তির রূপ নিবে।
