উৎসবমুখর পরিবেশে নতুন বছরের শুরুতেই বই পেলো এ রব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ॥ নতুন বছরের শুরুতেই উৎসবমুখর পরিবেশে ভোলার এ রব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী পেলো নতুন বই। রবিবার (০১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ। নতুন বই পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে ছাত্র-ছাত্রীরা। ভোলার এ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু।
বিদ্যালয়ের প্রভাষক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা নূরে আলম ছিদ্দিকী, সদর উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত শিরিন সুলতানা, জেলা প্রশিক্ষণ সমন্বয়কারী মাইনুদ্দিন আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সিরাজুল ইসলাম শাওন। পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠের মধ্যে দিয়ে বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। বই বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য ও সংগীতানুষ্ঠান পরিবেশে করেন। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।
