আওয়ামী লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে হাইকোর্টে রিট
দাবীর প্রেক্ষিতে লঞ্চে মরদেহ রাখার জায়গা রাখলেন রাজারহাট-সি লঞ্চ কর্তৃপক্ষ
নবগঠিত ভোলা প্রেসক্লাব কমিটির সফলতা

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলার প্রতিটি লঞ্চে মরদেহ রাখার জায়গা নির্ধারণ করার লক্ষে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠুর নেতৃত্বে বৃহস্পতিবার মানববন্ধন করা হয়। ওই মানববন্ধন এর কারণে বিষয়টি নজরে আসে লঞ্চ কর্তৃপক্ষের। এ দাবীর প্রেক্ষিতে শুক্রবার রাজারহাট-সি লঞ্চ কর্তৃপক্ষ তাদের লঞ্চের নিচ তলায় মরদেহ রাখার জায়গা নির্ধারণ করে ভোলা প্রেসক্লাব এর নব নির্বাচিত কমিটিকে অবহিত করেন। তারা আরো জানান আমারা ভোলার অন্যান্য লঞ্চ মালিক কর্তৃপক্ষের সাথে দ্রুত এই বিষয়টি নিয়ে আলাপের মাধ্যমে সকল লঞ্চে মরদেহ রাখার ব্যবস্থা করবো। এদিকে রাজারহাট-সি লঞ্চ কর্তৃপক্ষ এ ধরনের মহতি উদ্যোগকে ভোলার আপামর জনগণ সাধুবাদ জানিয়েছেন। গত বৃহস্পতিবারের মানববন্ধন এর আয়োজন করে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, ভোলা।
