আওয়ামী লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে হাইকোর্টে রিট
তোফায়েল আহমেদ এমপি’র মায়ের কূলখানি অনুষ্ঠিত

এইচ এম এরশাদ ॥ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের দোয়ায় ভাগ্যখুলে সন্তানের, মা ছিলেন তোফায়েল আহমেদ এম পির পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মায়ের কুলখানিতে সেটা আবারো প্রমাণ করেছেন সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি। সুশৃঙ্খল আয়োজনে ১৫ হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়। শুক্রবার জুম্মাবাদ মরহুমা ফাতেমা খানমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান শেষে কোড়ালিয়া গ্রামে তোফায়েল আহমেদ এর বাসভবনে এই আয়োজন করা হয়।
দক্ষ স্বেচ্ছাসেবক এর মাধ্যমে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে আপ্যায়ন করা হয়। কুলখানি অনুষ্ঠানে ভোলা সদর ও দৌলতখান এবং বোরহানউদ্দিন উপজেলার মানুষ অংশ গ্রহণ করেন। দোয়া অনুষ্ঠানে সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি টেলিফোনে তার মায়ের জন্য দোয়া চান এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডক্টর তাসলিমা আহমেদ মুন্নি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান খান, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলার ১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া কূলখানি অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এর মায়ের নামে প্রতিষ্ঠিত ফাতেমা খানম হাফিজিয়া মাদ্রাসার ১০জন নতুন হাজেফকে পাগরি প্রদান করেন চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদের খতিব মাওলানা মুজির উদ্দিন।
