সর্বশেষঃ

ভোলায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

মোঃ মাহে আলম মাহী॥ ভোলায় গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে রবিবার (২৫ ডিসেম্বর) পুলিশ লাইন্স ড্রিলশেডে গরীব, অসহায়, হতদরিদ্র ও ভাসমান শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ভোলা জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী নুরজাহান ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

এ সময় আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ ভোলা জেলার পুনাক এর সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।