সর্বশেষঃ

তীব্র শীতের রাতে রাস্তায় ঘুরে কম্বল বিতরণ করলেন আসিফ আলতাফ

শাহীন কাদের॥ কনকনে তীব্র শীত নিবারণের জন্য যাদের শীতবস্ত্র সবচেয়ে বেশী দরকার সেই অসহায় ছিন্নমুল, ভাসমান লোকজন গরম কাপড়ের অভাবে শীতের কারণে কাজ করতে না পেরে জীবনযাত্রা যখন তাদের স্থবির তখনি তীব্র শীতের রাতে এলাকার গরিব দূঃখী মানুষ গুলোর কষ্ট নিজের চোখে দেখতে অসহায় ওই লোকজনের পাশে সাবেক মন্ত্রী মোশারফের হোসেন শাহজাহান এর পুত্র ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আসিফ আলতাফ। ব্যাক্তিগত তহবিলের শীতবস্ত্র (কম্বল) নিয়ে দাড়িয়েছেন ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইতিপূর্বে ধনিয়া ইউনিয়নের ও গতকাল বৃহস্পতি ও শুক্রবার গভীর রাতে ইলিশা ইউনিয়নের কম্বল বিতরণ করেন এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ ও যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ সহ থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ ইলিশা ইউনিয়ন বিএনপির সভাপতি যায়ের মিয়া সাধারণ সম্পাদক কালাম মিয়া সহ ইউনিয়ন বিএনপির সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

সবাই ইউনিয়নের বিভিন্ন গ্রামের এলাকায় ঘুরে রাস্তায় থাকা ছিন্নমুল লোকজনের গায়ে জড়িয়ে দিয়েছেন শীতবস্ত্র (কম্বল)। কনকনে শীতে উষ্ণতার ছোয়া থেকে বঞ্চিত অসহায় ছিন্নমুল লোকজন কম্বল পেয়ে মহা খুশি।

জানতে চাইলে আসিফ আলতাফ দৈনিক ভোলার বানী কে জানান তার ব্যাক্তিগত তহবিলের থেকে ভোলা সদর উপজেলা ১৩ কি ইউনিয়নেরই কম্বল বিতরণ করবেন এবং সমাজে যারা প্রভাব শালী আছে তাদেরও উচিৎ শীতার্ত মানুষদের পাশে দাড়ানো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।