আওয়ামী লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে হাইকোর্টে রিট
ভোলায় প্রাণি ও মানব স্বাস্থ্যাঝুঁকি হ্রাসে বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর সমাধান প্রচার শীর্ষক

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ওয়ান হেলথ ধারণা অনুযায়ী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর সমাধান প্রচার শীর্ষক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ ডিসেম্বর বুধবার ভোলা সদরে অবস্থিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থাা অডিটরিয়ামে এক্মি ও ইউএসআইডি এর সহযোগিতায় ফিড দি ফিউচার বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি, এসিডিআই/ভোকা- এর উদ্যোগে “প্রাণি ও মানব স্বাস্থ্যাঝুঁকি হ্রাসে ওয়ান হেলথ ধারণা অনুযায়ী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর সমাধান প্রচার” শীর্ষক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য উপস্থাাপন করেন এক্মি’র রিজিওনাল বিক্রয় ব্যবস্থাাপক মোঃ নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাঃ এ. কে. এম. মোস্তফা আনোয়ার। উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডাঃ শাহিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার ম-ল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডাঃ কে. এম. আসাদুজ্জামান, এক্মি’র সহকারী ব্যবস্থাাপক মোঃ তবারক হোসেন; এসিডিআই/ভোকা-এর প্রতিনিধি আবু হেনা মোঃ মোস্তফা কামাল সহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
এই প্রশিক্ষণ কর্মশালায় গবাদি পশুতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হ্রাস করার পাশপাশি ওয়ান হেলথ ধারণা বাস্তবায়নের মাধ্যমে মানুষ ও প্রাণির স্বাস্থ্যাঝুঁকি হ্রাস এবং মানসম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এতে উপকারভোগী হবেন গবাদি পশুর খামারী, ভোক্তাবৃন্দ ও দেশের সার্বিক পরিবেশ। কর্মশালায় ভোলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ভেটেরিনারিয়ানরা উপস্থিত ছিলেন।
