পয়োনিষ্কাশন শিখতে ভারতে যাচ্ছেন গৃহায়নের তিন কর্মকর্তাসহ ৬ জন
ভোলায় আনাস বিন মালেক ইসলামী কমপ্লেক্সের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলা শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আনাস বিন মালেক ইসলামী কমপ্লেক্সের এসএসপি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন সাবেক সিভিল সার্জন আলহাজ ডাঃ আ: মালেক, বিশিষ্ট সাংবাদিক ও সমাজ হিতৈষী মোবাশি^র উল্লাহ চৌধুরি, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, বিশিষ্ট সাংবাদিক আ: বারেক, স্বাস্থ্য কর্মকর্তা আলহাজ¦ সোলাইমান, চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মিজানুর রহমান, ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ফারজানা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে মো: নূরে আলম সিদ্দিকী বলেন, ধর্মীয় শিক্ষাই হলো প্রকৃত সুশিক্ষা। গতানুগতিক শিক্ষা থেকে বের হয়ে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। ইসলামী শিক্ষা শিখানোর মধ্যে ঘাটতি থাকলে ইসলামই বিকৃত হবে। ইসলাম হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধুনিক শিক্ষা ব্যবস্থা।
মোবাশি^র উল্লাহ চৌধুরি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধু “এ” প্লাস পেলেই হবে না; কোয়ালিটি অর্জন করতে হবে যাতে করে যেকোন বড় শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগীতায় টিকে থাকা যায়।
মাকসুদুর রহমান বলেন, আজ প্রতিটি অভিভাবক চান তার সন্তান মানুষের মত মানুষ হোক। সেজন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। আর আনাস বিন মালেক রা. ইসলামী কমপ্লেক্স হলো ঠিক এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান।
আলহাজ¦ সোলাইমান বলেন, আনাস বিন মালেক রা. ইসলামী কমপ্লেক্সের এই ভালো ফলাফলের জন্য প্রধান শিক্ষকের সুব্যবস্থাপনা এবং শিক্ষকগণের নিরলস প্রচেষ্টাই অগ্রগণ্য।
মোসা. ফারজানা বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সর্বোচ্চের সাথে প্রতিযোগিতা করতে হবে। আর এজন্য ৩টি গুণ প্রয়োজন শ্রম, ইচ্ছা ও ত্যাগ। তিনি আরও বলেন প্রতিটি পরিবারই হলো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। আর মা হলেন ঐ প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক।
সভাপতির বক্তব্যে আলহাজ¦ মিয়া মোহাম্মদ ইউনুস বলেন, “মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের স্বপ্ন ছিল ভোলাকে নিরক্ষরমুক্ত করা। শিক্ষার মানকে উন্নত করা। আর এ ফলাফলের মাধ্যমে আনাস বিন মালেক রা. ইসলামী কমপ্লেক্স মাইলফলক হিসাবে বাস্তবায়িত হলো।
আলোচনা অনুষ্ঠান শেষে ইসলামী কমপ্লেক্সের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় ১৬ জন শিক্ষার্থীর্র মধ্যে ১৩ এ প্লাস (গোল্ডেন এ প্লাস ৪ জন, ৯ জন এ প্লাস, এবং ৩ জন এ গ্রেড) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে অতিথিগণ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও. মোহিববুল্লাহ।
