বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
ভোলা হানাদার মুক্ত দিবস পালিত

ডেস্ক রিপোর্ট ॥ র্যালি, আলোচনাসভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে ১০ ডিসেম্বর ভোলা হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই লাহী চৌধুরী। এতে বীর মুক্তিযোদ্ধা, ছাত্র শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষের অংশ গ্রহণ করে।
পরে জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়ে রচিত হয়েছে ভোলায় প্রথম স্বাধীনতার ইতিহাস। দীর্ঘ সাড়ে ৮ মাসের সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধের পর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসররা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ভোলা থেকে পালিয়ে যায়। আর তখনই সমগ্র ভোলার মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েন।
জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-লাহী চৌধুরী ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম), বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক আবু তাহের, মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব প্রমূখ।
বক্তারা বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। তাদেরকে সংম্বর্ধণা দেয়া ও যথাযথ সম্মান প্রদর্শন করে বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি ও বীর নিবাস, বাড়ি করে দিচ্ছেন।
