বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
ভোলায় ৭৯ বস্তা সরকারি বীজগমসহ গ্রেপ্তার-১

হারুন অর রশিদ ॥ ভোলা শহরের নতুন বাজারে মানিক ট্রেডার্স থেকে বিএডিসির ৭৯ বস্তা সরকারি বীজগমসহ মানিক নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টায় পুলিশ সরকারি গমবীজসহ স্থানীয়রা আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ৭৯ বস্তা সরকারি গমবীজ, ১৫ বস্তা আলু ও ধানবীজ জব্দ করে। গ্রেপ্তারকৃত ব্যবসায়ী মানিক জব্দকৃত মালামালের স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরবর্তীতে জনৈক ডিলার সুলতান আহমেদ এর কাছ থেকে নিজেকে বাঁচাতে একটি মেমো নিয়ে আসে। যা প্রমানে ব্যর্থ হয়।
স্থানীয় সূত্র জানায়, বোরহানউদ্দিন উপজেলার দাদা বীজ ভান্ডারের সত্বাধিকারী নাজিমুদ্দিন নামের এক ডিলার সরকারি ওই বীজগুলো উত্তোলন করে চোরাই পথে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। ফলে কৃষকরা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে বিক্রি করে। কিছু অসাধু বীজ ডিলার বাজারে বীজ উত্তোলন করে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছ থেকে অধিক মুনাফা লুফে নেয়। ভোলা সদর মডেল থানার এস আই কবির উকিল জানান, জব্দকৃত মালামাল দিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
