ভোলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আর্জেন্টিনার সমর্থক নিহত : আহত-১০

ইয়ামিন হোসেন ॥ ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে হৃদয় (২০) নামের এক আর্জেন্টিনার সমর্থক নিহত হয়েছে। নিহত হৃদয় ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভ্যানচালক ইব্রাহীম হোসেন এর পুত্র। এই ঘটনায় উভয় পক্ষের ১০জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে অভিযুক্তদের হাতকড়া পড়িয়ে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে।

নিহত হৃদয়ের বাবা ইব্রাহীম মিয়া বলেন, ভ্যানগাড়ী চালিয়ে ছেলেকে বিএ পাশ করিয়েছি আজ খলিল আকবাররা আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে।

ভোলা সদর থানার এসআই কবির উকিল বলেন, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয় এতে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মৃত্যুবরণ করেন।
আহতদের মধ্যে অভিযুক্তদের পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
