সর্বশেষঃ

ভোলা লক্ষ্মীপুর নৌ পথের লঞ্চ চলাচল বন্ধ।। দূর্ভোগে যাত্রীরা

অতিরিক্ত টোল (বাইন্ডিং) দেওয়ার অভিযোগে ভোলা লক্ষ্মীপুর নৌ পথের লঞ্চ চলাচল  বন্ধ রেখেছে মালিক পক্ষ। মঙ্গলবার ভোর ৬টা থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত (১১ টা) লঞ্চ বন্ধ রয়েছে।
এদিকে লঞ্চ বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা।
লঞ্চ মালিক সমিতির সদস্য অহিদুজ্জামান মুঠোফোনে বলেন, সরকারের নির্ধারিত বাইন্ডিং থেকেও কয়েকগুণ বেশি নিচ্ছে ঘাট ইজারাদারের লোকজন। তৈল এর দাম বৃদ্ধি এবং যাত্রী সংকট এ অবস্থায় এ ভাবে বাইন্ডিং দেওয়া সম্ভব না বলেও শুনেনি ইজারাদার। তাই লঞ্চ বন্ধ রেখেছি।
ঘাট ইজারাদারের প্রতিনিধি বশির আহমেদ জানান, লঞ্চ মালিক পক্ষের বক্তব্য সঠিক নয়।
ভোলার বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, লঞ্চ মালিক পক্ষ কেনো বন্ধ রেখেছে সেটা সুনির্দিষ্ট অভিযোগ পাইনি তবে আমরা শুনেছি যাত্রী সংকটের কারনে লঞ্চ গুলো বন্ধ রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।