সর্বশেষঃ

ভোলায় হারিয়ে যাওয়া ১০টি স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করলো পুলিশ

মোঃ মাহে আলম মাহী॥ ভোলায় হারিয়ে যাওয়া ১০টি স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করছে জেলা পুলিশ। ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর দিক-নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১০টি স্মার্ট ফোন মঙ্গলবার (৬ ডিসেম্বর) পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার  মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

এ সময় পুলিশ সুপার সবাইকে পুরাতন ফোন ক্রয়ে কাগজপত্র যাচাই বাচাই করার অনুরোধ জানান এবং অননুমোদিত বা পুরাতন ফোন ক্রয় করতে অনুৎসাহিত করেন।

এসময় ফোনের প্রকৃত মালিকগণ হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।