সর্বশেষঃ

ভোলায় সাংবাদিক হুমায়ুন কবির এর স্মরণ সভা ও দোয়া মাহফিল

হুমায়ুন ছিলেন সৎ ও নির্লোভ : বক্তারা

মনিরুল ইসলাম ॥ ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে বাংলারকণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ও অধ্যক্ষ এম ফারুকুর রহমান, আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহামমদ শওকাত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, তথ্য অফিসার মোঃ নুরুল আমিন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এডভোকেট কামাল উদ্দিন উদ্দিন সুলতান, আরটিভি ও যুগান্তর প্রতিনিধি অমিতাভ রায় অপু, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, আহাদ চৌধুরী তুহিন, সাবেক সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম মঞ্জু, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবিরের একমাত্র ছেলে নুর মোহাম্মদ আদম প্রমূখ। এ সময় ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন স্মরণ সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, মরহুম হুমায়ুন কবির ছিলেন একজন সৎ ও নির্লোভ মানুষ। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন কাবিল জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ মাহবুবুর রহমান। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন খলিফাপট্টি ফেরদৌস হাফেজিয়া মাদ্রাসার ছাত্র রিজোয়ান নূর আদর।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।