লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা, ৫ বছর পর আসামি গ্রেপ্তার
ভোলায় মোবাইলের দোকানে চুরি

দোকান মালিক ফরহাদ হোসেন রিজভী জানান, শনিবার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ফাঁকে ফাঁকে রাত ৪ টা পর্যন্ত অনলাইনে দোকানের সিসিটিভি ফুটেজ দেখছিলেন তিনি। তখনও দোকানের সবকিছু ঠিকঠাক ছিল। খেলা দেখা শেষ করে তিনি ঘুমিয়ে যান। রবিবার সকাল ১০ টায় দোকানের স্টাফ তাকে ফোন করে দোকান চুরির ঘটনা জানালে তিনি তাৎক্ষণিক দোকানে এসে দেখতে পান সাটারের তালা ভাঙা।

এ সময় ভেতরে গিয়ে দেখেন দোকানের স্যামসাং, অপ্পো, শাওমি, ভিবো, নকিয়াসহ বিভিন্ন ব্যান্ডের ৭০টিরও বেশি ১০ থেকে ৪০ হাজার টাকা মূল্যের নতুন স্মার্ট মোবাইল ও নকিয়া ১০৫ মডেলের প্রায় ৬৫টি, নকিয়া ১০৬ ও ১১০ মডেলের ৪টি নতুন মোবাইল, প্রায় ৩ লাখ টাকার ম্যামরি কার্ড, স্মার্ট ওয়াচ, ট্রিমারসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্রও চুরি হয়ে গেছে।
এ ঘটনায় আনুমানিক প্রায় ২৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে দাবি করে তিনি জানান, ভোলা সদর থানায় অভিযোগ করা হয়েছে।
