লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা, ৫ বছর পর আসামি গ্রেপ্তার
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলায় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে (৩ ডিসেম্বর) ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্রের প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্রের সদস্যবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) উপস্থিত সবাইকে পুলিশ সুপারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে হতাশ না হয়ে বরং মহান আল্লাহর নেয়ামত হিসেবে গ্রহণ করুন। টমাস আলভা এডিসন বা স্টিফেন হকিং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হয়ে যদি বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী হতে পারেন, আজকে এখানে যারা উপস্থিত আছেন অপনাদের যদি সঠিক যতœ ও পরিচর্যা করা হয়, আপনারাও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। পরে তিনি জেলা পুলিশের পক্ষ থেকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ এর সফলতা কামনা করে বক্তব্য শেষ করেন।
সভা শেষে ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্র, ভোলার সদস্যদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মাঝে হুইল চেয়ার এবং বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
