সর্বশেষঃ

প্রধানমন্ত্রী সকল মানুষের কথা চিন্তা করেন

বাপ্তায় প্রতিবন্ধীদের চুড়ান্ত বাছাই কার্যক্রমে সমাজসেবা কর্মকর্তা

ইমরান হোসাইন ॥ ‘প্রতিবন্ধীদের ভাতা প্রদান, শেখ হাসিনার অবদান’ এই স্লোগান কে সামনে রেখে ভোলার বাপ্তায় প্রতিবন্ধী ভাতা প্রদানের লক্ষ্যে চুড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।
প্রাধান অতিথি বক্তব্যে সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকল মানুষের কথা চিন্তা করেন। প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ভাতা প্রদান করছেন। ভোলা সদর উপজেলায় মোট ৩৭ হাজার ভাতা বিতরণ করেন। এর মধ্যে বয়স্ক ভাতা ২১ হাজার। বাপ্তা ইউনিয়নে ১ হাজার ৮শ’ ৫০ জন। বিধবা ভাতা ৯ হাজার জন। তার মধ্যে বাপ্তা ইউনিয়নে ১ হাজার ৪শ’ ৫০ জন। প্রতিবন্ধী ভাতা ৭ হাজার। এর মধ্যে বাপ্তা ইউনিয়নে ৪শ’ ৫০ জন।
তিনি আরো বলেন, আজ ১শ’ ৮০ জন প্রতিবন্ধীর মধ্যে ১শ’ ২৯ জনকে বাছাই করে ভাতা প্রদান করা হবে। যারা নির্বাচিত হয়েছেন তারা এককালীন ৫ হাজার ১শ’ টাকা এবং প্রতিমাসে ৮শ’ ৫০টাকা করে নিজ মোবাইল নাম্বারে পেয়ে যাবেন। বাকিদের পরবর্তীতে ভাতার আওতায় আনা হবে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা বলেন, সরকার কাজ করছে জনগণের স্বার্থে। সরকারের দেওয়া অনুদান সচ্ছ বিতরণের ক্ষেত্রে সব রকম পদক্ষেপ গ্রহন করার আশ্বাস দেন তিনি।
অন্যদিকে একই স্থানে সল্প দামে ৭শ’ ১৭ জনের মধ্যে টিসিবির পন্য বিতরণ করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম বেশি থাকায় সল্প টাকায় টিসিবির পন্য পেয়ে খুশি সাধারণ জনগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।