লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা, ৫ বছর পর আসামি গ্রেপ্তার
ভোলায় প্রতিবন্ধী দিবস পালিত

ডেস্ক রিপোর্ট ॥ ভোলায় ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও এবং ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ভোলা জেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে (৩ ডিসেম্বর) বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় সময় ভোলা প্রেসক্লাবের সামনে এক বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমিরুল হক বুলবুল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগা সাধারণ সম্পাদক আকার হোসেন, কোষাধ্যক্ষ আফজাল হোসেন রনি, নির্বাহী সদস্য শামীম।
এ সময় সংগঠনের সভাপতি জানান, সমাজে ঝরে পড়া, কর্মহীন হয়ে পড়া বাক প্রতিবন্ধীদের জন্য সমাজে সকল স্তরের বিত্তশালীরা যদি সহানুভূতির হাত বাড়িয়ে দেয় তাহলে প্রতিবন্ধীরা সমাজে অন্য ৫ জন মানুষের মত চলতে পারবে। তাই আমরা প্রতিবন্ধীরা সমাজের বিত্তশালী ও সমাজসেবকদের আমাদের পাশে দাঁড়াবে এই প্রত্যাশা রাখি।
