খোয়া যাওয়া মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করছেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১৫টি স্মার্ট ফোন বুধবার (৩০ নভেম্বর) প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
এসময় ফোনের প্রকৃত মালিকগণ হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এনায়েত হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।