সর্বশেষঃ

ভোলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

ভোলায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সদর উপজেলার আয়োজনে বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি এসএম ফিদা হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সদর উপজেলা ভাইছ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার মিঠুন চক্রবর্তী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সিরাজুল ইসলাম শাওন, ইউডিএফ মোহাম্মদ এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।