অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় অনলাইনে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত

ভোলায় অনলাইনে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ভোলা শহরের কুইন আইল্যান্ড কিচেন চাইনিজ রেস্টুরেন্টে এ মিলনমেলার আয়োজন করা হয়। অনলাইনে পণ্যে ক্রেতাদের বিশ্বাস বাড়াতে এবং আগামীতে অনলাইন পণ্যমেলার আয়োজনের লক্ষে ভোলার নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম ‘‘ভোলা নারী উদ্যোক্তা প্লাটফম” নারী অনলাইন গ্রুপ এ মিলনমেলার আয়োজন করেছে। প্রায় অর্ধশত নারী এ মিলনমেলায় অংশ নেন। এ সময় নারী উদ্যোক্তারা নিজেরাই স্পন্সার করে কেক কেটে আনন্দ-উৎসব ও মতবিনিময় সভায় মিলিত হন। ভোলা নারী উদ্যোক্তা প্লাটফর্ম” নামে একটি নারী অনলাইন গ্রুপ।
এ বিষয়ে এস,বি গ্যালারীর সত্বাধিকারী এস,বি বিথী, এম, পি ফ্যাশন হাউজের সত্বাধিকারী পাপিয়া চৌধুরী, চাঁদের হাট বস্ত্র মেলার সত্বাধিকারী মুজিযা রহমান পূণ্য, বর্ষা ও সাহারা জানান, আগামীতে আমরা ভোলায় একটি নারী উদ্যোক্তা মেলা আয়োজন করার চিন্তাভাবনা করছি। সেই লক্ষে এ মতবিনিময় সভা ও মিলনমেলার আয়োজন করেছি। এ ব্যাপারে তারা সবার সহযোগিতাও কামনা করছেন।
