অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় দলিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনয় সভা

ভোলায় দলিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) ভোলা প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, সাপ্তাহিক দ্বীপবাণী পত্রিকার সম্পাদক বীরমুক্তি যোদ্ধা ও ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক এম এ তাহের, শহর সমাজসেবা অফিসার মিরাজ আহমেদ, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, মানবাধিকার কর্মী ও কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মোবাশ্বির উল্লাহ চৌধুরী, আরটিভি প্রতিনিধি অমিতাভ রায় অপু, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, ভোলা জেলা বিডিইআরএমের উপদেষ্টা মোঃ আলাউদ্দিন, সভাপতি চন্দ্র মোহন ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, ভোলা সদর উপজেলা বিডিইআরএম সভাপতি রনজিত চন্দ্র বেপারীসহ জেলা, সদর উপজেলা ও ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও শতাধিক দলিত জনগোষ্ঠী।
