অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দোয়া ও প্রীতি ভোজ অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনীর দিবস (২১ নভেম্বর) উপলক্ষে ভোলায় দোয়া ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। সার্জেন্ট (অবঃ) আলহাজ্ব শেখ ফরিদ সভাপতিত্বে সোমবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ সরোয়ার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট (অবঃ) অফিসার নুরুল আমিন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কর্পোরাল (অব:) নাছির উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সার্জেন্ট (অবঃ) হারুন অর রশিদ। দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্মীয় সম্পাদক সার্জেন্ট আশরাফ আলী। অনুষ্ঠান শেষে অসকস বাংলাদেশ ভোলা জেলা দরগা রোডের অফিস উদ্বোধন করা হয়।
