সর্বশেষঃ

ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দেশী মুরগি পালনের অনুদান বিতরণ

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দেশী মুরগী পালনের জন্য বিভিন্ন সদস্যকে অনুদান দেয়া হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর সমন্বিত কৃষি ইউনিটের প্রাণিসমাপদ খাতের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ভোলা-২ শাখার ১৫ জন সদস্যকে বিশেষ আবাসন নিশ্চিত করে দেশী মুরগি পালন করার জন্য অনুদান বিতরণ করে।
বিতরণের সময় উপস্থিত ছিলেন সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পারসন ডাঃ অরুণ কুমার সিনহা, ভোলা-২ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আলী এবং প্রাণিসম্পদ ইউনিটের প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম। দেশী মুরগির সংখ্যা বৃদ্ধির স¦ার্থে প্রত্যেক সদস্যকে একটি করে আধুনিক খাচা, জীবাণুনাশক, ডিম পাড়ার বাক্স এবং বাল্ব বিতরণ করা হয়েছে যাতে করে তারা তাদের আয় বৃদ্ধিতে অগ্রনী ভূমিকা পালন করতে পারে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।