সর্বশেষঃ

ভোলায় দুদকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বরিশাল ও ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় ভোলায় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ে এ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পরিতোষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এ পুরস্কার তুলে দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোবাশ্বির উল্লাহ্ চৌধুরী। ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য মনিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য মোঃ হোসেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। সততার সংঘের ৪০০ ছাত্র-ছাত্রীদের মাঝে এ সামগ্রী তুলে দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।