সর্বশেষঃ

সাবেক ছাত্রনেতা আনোয়ার’কে ভোলা যুব সংহতির সম্পাদক হিসেবে দেখতে চায় সংগঠনটির নেতা-কর্মীরা

বাংলাদেশ জাতীয় যুব সংহতির আসন্ন ভোলা জেলা শাখার কমিটি গঠনকে কেন্দ্র করে যুব সংহতির জেলা, উপজেলা, পৌর শাখার নেতৃবৃন্দ ও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা ভোলা শহরে এক বিশাল শোডাউন ও মিছিল করেছে। এসময় শ্লোগানের মাধ্যমে সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেনকে ভোলা জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক পদে দেখতে চায় বলে জানায় তারা।
শনিবার (১২ই নবেম্বর) সন্দায় ভোলা জেলা যুব সংহতির জেলা শাখার নেতৃবৃন্দ মোঃ কবির হোসেন, মোঃ রাজা, মোঃ রুহুল আমিন, মোঃ বেলাল, রিপন, পৌর যুব সংহতির সভাপতি মোঃ মাকসুদুর রহমান, সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি মোঃ সুমন, সহ-সভাপতি মজনু, ১নং যুগ্ন-সম্পাদক সাগর সুমন, যুগ্ন-সম্পাদক মোঃ সিরাজ, যুগ্ন-সম্পাদক মোঃ আকবর, সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল ও সহ-সাংগঠনিক সম্পাদক সুমন শিকদার এর নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট কমিটির শতাধিক নেতা এবং কর্মীরা ভোলা শহরে শোডাউন ও মিছিল করে নতুন বাজার বিজেপি’র পার্টি অফিসে উপস্থিত হয়। এসময় যুব সংহতির নেতা-কর্মীরা সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেনকে ভোলা জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক পদে দেখতে চায় বলে জেলা বিজেপির সভাপতি, সম্পাদক ও সিনিয়র নেতৃবৃন্দদের কাছে জোরদার দাবি জানায় তারা।
ভোলা পৌর যুব সংহতির সভাপতি মোঃ মাকসুদুর রহমান বলেন, সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে একজন সাহসী ও কর্মীবান্দব নেতা আমাদের যুব সংহতি সংগঠনে খুবই প্রয়োজন। এমন নেতৃত্ব দেয়ার ক্ষমতা আনোয়ার হোসেন ভাইর মধ্যে আছে, আর তাই আমরা তাকেই জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হিসেবে পেতে চাই।
ভোলা পৌর যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল রহমান বলেন, আমাদের দলের চেয়ারম্যান পার্থ ভাইর সকল রাজনৈতিক নির্দেশনাগুলো মেধা ও সাহসীকতার সহিত বাস্তবায়নের মাধ্যমে যিনি সংগঠনকে আরো বেশি সুসংগঠিত ও শক্তিশালী করতে পারবে, আমরা তেমন নেতা চাই, আর এসকল গুণাবলি আনোয়ার হোসেন ভাইর মধ্যেই আছে। দুলাল আরো বলেন, ভোলা জেলা যুব সংহতির সভাপতি হিসেবে নূরে আলম সিদ্দিকি টিটু ভাইকে ও সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন ভাইকে আমরা নেতা হিসেবে পেলে আমরা ভোলা জেলার সকল স্তরে জাতীয় যুব সংহতির দূর্গ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
নাম প্রকাশে অনিচ্ছুক যুব সংহতির একাধিক নেতা-কর্মী সংবাদ মাধ্যমকে জানান, আনোয়ার হোসেন ভাই দীর্ঘদিন যাবত সফলভাবে জাতীয় ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছেন, আমরা তার রাজনৈতিক পদক্ষেপ ও কর্মকান্ডগুলো খুব কাছ থেকে দেখেছি। তিনি তাঁর রাজনৈতিক কর্মতৎপরতা, প্রগতিশীল চিন্তাভাবনা, সৃষ্টিশীল কাজে উদ্যোগী, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এবং সামাজিক ন্যায়পরায়ন ব্যক্তি হিসেবে আজকের এই সময়ে একজন যোগ্য নেতার উদাহরণ। তাঁর নেতৃত্বদানের ক্ষমতা, নেতৃত্বের গুনাবলী, সৎচ্চরিত্রাবলী এবং রাজনৈতিক জীবনের বিশাল কর্মযজ্ঞই প্রমাণিত করে তিনি রাজনৈতিক মাঠের একজন কর্মদক্ষ নেতা। তারা বলেন, দলীয় কর্মীদের বিপদে-আপদে সবসময় তাকে কাছে পাওয়া যায়। যার ফলে তিনি আমাদের কাছে জনপ্রিয়তা অর্জণে সক্ষম হয়েছেন।
তারা আরো বলেন, আনোয়ার হোসেন ভাইর জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে বিজেপির মুস্টিমেয় কিছু অসাধু সিনিয়র নেতা আমাদেরকে ভুল বুজিয়ে ছিল, তবে সংগঠনের সার্থে আমরা ঐক্যবধ্য। সংগঠনকে আরো বেশি গতিশীল করতে আমরা দক্ষ ও সাহসী ব্যাক্তি কে নেতা হিসেবে চাই।
এ বিষয়ে ভোলা জেলা বিজেপি’র সভাপতি আমিরুল ইসলাম রতন বলেন, আমাদের দলীয় চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সাহেব কিছুদিনের মধ্যে ভোলায় আসবে, উনি আসার পরে তার সাথে আলোচনা করে অতি দ্রুত ভোলা জেলা যুব সংহতির কমিটি ঘোষণা করা হবে।
এ ব্যাপারে জেলা বিজেপি’র সম্পাদক মোতাসিন বিল্লাহ জানান, দলের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় আসন্ন ভোলা জেলা যুব সংহতির কমিটি খুব শীঘ্রই ঘোষণা করা হবে। সংখ্যাগরিসঠ তৃনমূল নেতা-কর্মীদের পছন্দের প্রার্থীকে অবশ্যই বিবেচনায় রাখা হবে বলে জানান তিনি।
এসময় পার্টি অফিসে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিজেপির সম্পাদক মোতাসিন বিল্লাহ, জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূরনবী, ভোলা জেলা যুব সংহতির আহবায়ক নুরে আলম সিদ্দিকি টিটু, জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা বিজেপির নেতৃবৃন্দ, জাতীয় ছাত্র সমাজ এর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সহ অন্যন্য সংগঠনের নেতা-কর্মীরা প্রমূখ।
বাংলাদেশ জাতীয় যুব সংহতির আসন্ন ভোলা জেলা শাখার কমিটিতে ভোলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা আনোয়ার হোসেনের মত একজন কর্মী বান্ধব নেতাকেই আগামীতে ভোলা জেলা যুব সংহতির শীর্ষ নেতৃত্বে দেখতে চায় বলে জানায় সংগঠনটির বেশীরভাগ নেতৃস্থানীয় ব্যক্তিরা।
বাংলাদেশ জাতীয় যুব সংহতির আসন্ন ভোলা জেলা শাখার সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী হিসেবে আনোয়ার হোসেনের নাম শোনা গেলেও দৃশ্যমান কোনো বহিঃপ্রকাশ ঘটাননি এ যুব নেতা। তবে সম্প্রতি তাকে নিয়ে ভোলা জেলা যুব সংহতির বিভিন্ন নেতাকর্মীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। সেখানে শত শত মানুষ তাদের মন্হব্যে যুব সংহতির আগামী কমিটি গঠনে জেলার সাধারণ সম্পাদক পদে এই যুব নেতার প্রার্থী হওয়ার বিষয়টিকে পজেটিভভাবে গ্রহন করে, সাধুবাদ জানিয়েছেন। দলের ত্যাগী নেতা হিসেবে যুব সংহতির সাধারণ সম্পাদক পদে তাকে দেখতে চায় সংগঠনটির সর্বস্তরের নেতা-কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে মোঃ আনোয়ার হোসেন বলেন, আমার রাজনৈতিক অভিভাবক ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই, সাংগঠনিকভাবে পদ-পদবীর বিষয়ে তিনি যা সিদ্ধান্ত দিবেন, আমার কাছে সেটাই চুড়ান্ত।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।