অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় জাল টাকাসহ যুবক আটক

ভোলায় জাল টাকাসহ মোঃ ইউসুফ (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। ১০ নভেম্বর বৃহস্পতিবার রাতে র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন থেকে আটক করা হয়। আটককৃত ইউসুফ চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া ৪নং ওয়ার্ডের আব্দুল হক এর ছেলে। এ সময় তার কাছ থেকে ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
এ সময় র্যাব-৮ এর উপস্থিতি টের পেয়ে জাকির (২৫), খোকন (৩০) নামের অপর দু’জন তার সহযোগী পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায়নে আইনের ২৫-ক ধারায় ভোলা সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
