অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় হারিয়ে যাওয়া ১২টি স্মার্ট ফোন উদ্ধার

ভোলায় হারিয়ে যাওয়া ১২টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখা’র এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১২টি স্মার্ট ফোন রবিবার (৬ নভেম্বর) প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এনায়েত হোসেনসহ ভোলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিয়িার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
